আমরা অনেক সময় কম্পিউটার screen resolution রেজুলেশন কম বেশি করে থাকি এবং বিপত্তি ঘটে তখন যখন দেখা
যায় আপনি screen resolution দিয়েছেন বেশি কিন্ত আপনার
মনিটর সাপোর্ট করেনি যার ফলে মনিটরে ডিসপ্লে আসে না অথচ সিপিউ ঠিকই চলছে।
বেশির
ভাগ ক্ষেত্রে দেখা যায় না বুঝে আমরা পুনরায় এক্নপি সেট আপ করে ফেলি। এর দুটি
সমাধান আছে একটি ভাল মনিটরে সংযোগ দিয়ে যদি মনিটরে ডিসপ্লে আসে তবে screen resolution কমিয়ে দিন। আর একটি উপায় হলো যে মনিটরে ডিসপ্লে আসতেছেনা
সে মনিটরে পিসি চালু থাকা অবস্থায় আপনার যদি মনে হয় আপনি কিবোর্ড কিছু চাপদেওয়ার
ফলে কোন প্রাগ্রাম সক্রিয় হতে পারে তাহলে কিবোর্ড হতে উইন কি এবং ডি অক্ষরটি
একত্রে চাপনু । এটি করার কারন হলো ডেস্কটপ মুডে আসা। অন্যথায় মাউসটি একটু ডান দিকে
মুভ করানে এবং একটি লেফট ক্লিক করুন। ডান দিকে মুভ করার উদ্দেশ্য হলো বেশির ভাগ
আইকন ডেস্কটপের বাম দিকে থাকে। এরপর রাইট ক্লিক করুন। কিবোর্ড হতে আর অক্ষরটি
চাপুন তারপর কিবোর্ড থেকে ট্যাব বাটনটি ৪ বার চাপুন। এরপর রাইট
এ্যারো ৪ বার চাপুন। এরপর কিবোর্ড থেকে অল্টার এবং এস অক্ষরটি একত্রে চাপুন। তারপর
লেফট এরোটি চেপে ধরুন। চেপে ধরার কারণ যাতে screen resolution সর্বনিম্ন পর্যায়ে আসে। এবার অল্টার এবং এ অক্ষরটি
একত্রে চাপুন অতঃপর ইন্টার প্রেস করুন। আশা রাখি আপনি যদি উপরোক্ত পদ্ধতিগুলি
সঠিকভাবে অনুসরন করেন তাহলে আপনার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন